রাজশাহী বিভাগীয় জমঈয়তের পরিকল্পনা প্রণয়ন সভা
গত ১৫ অক্টোবর বুধবার রাজশাহীর ওয়ারিশান হোটেলে রাজশাহী বিভাগীয় জমঈয়তের পরিকল্পনা প্রণয়ন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রাজশাহী বিভাগের কেন্দ্রীয় জেনারেল কমিটির সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন, উপদেষ্টা শাইখ গোলাম কিবরিয়া নূরী, যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ মুহাম্মাদ আব্দুল মাতীন, উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সেক্রেটারি প্রফেসর ড. মতিউর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সেক্রেটারি ডা. সুলতান আহমেদ প্রমুখ। এ সভায় বিভাগীয় জমঈয়তকে শক্তিশালীকরণ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়।
খুলনা বিভাগীয় জমঈয়তের পরিকল্পনা প্রণয়ন সভা
গত ১৭ অক্টোবর শুক্রবার, যশোরের বকচর আহলে হাদীস জামে মসজিদে খুলনা বিভাগীয় জমঈয়তের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে, বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক শাইখ আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা উপাধ্যক্ষ শাইখ ওবায়দুল্লাহ গযনফর, সাংগঠনিক সেক্রেটারি শাইখ মুহা. রেজাউল ইসলাম এবং তালীম ও তারবিয়াত বিষয়ক সেক্রেটারি শাইখ নুরুল আবসার। এ সভায় খুলনা বিভাগের কেন্দ্রীয় জেনারেল কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় জমঈয়তের পরিকল্পনা প্রণয়ন ও সংবর্ধনা সভা
গত ১৪ অক্টোবর মঙ্গলবার রংপুর বিভাগীয় জমঈয়তের জেনারেল কমিটির সদস্যদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সেক্রেটারি জেনারেল যথাক্রমে শাইখ ড. মুযাফফর বিন মুহসিন ও শাইখ মুহাম্মাদ আব্দুল মাতীন এবং মহিলা ও শিশু বিষয়ক সেক্রেটারি শাইখ আব্দুল মালেক মাদানী। এ সভায় রংপুর বিভাগীয় জমঈয়তের জেনারেল কমিটির সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাই সভাপতিত্ব করেন রংপুর জেলা জমঈয়তের সেক্রেটারি জনাব মামদুহুর রহমান।
উত্তরখান এলাকা জমঈয়তের পরামর্শ সভা
উত্তরখান এলাকা জমঈয়তের পরামর্শ সভা গত ২৫ অক্টোবর শনিবার চামুরখান কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদে অনুষ্ঠিত হয়। এলাকা জমঈয়তের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর জমঈয়তের সহ-সভাপতি ও কেন্দ্রীয় জমঈয়তের সহযোগী সাংগঠনিক সেক্রেটারি শাইখ আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানী। আলোচনায় অংশগ্রহণ করেন মহানগর উত্তর জমঈয়তের সেক্রেটারি ও কেন্দ্রীয় জমঈয়তের মিডিয়া ও জনসংযোগ সেক্রেটারি মুহাম্মদ গোলাম রহমান, মহানগর উত্তর জমঈয়তের কোষাধ্যক্ষ মুহাম্মদ মাশহুদুল বাসেত, সহকারী সেক্রেটারি শাইখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সভায় শাখা প্রতিনিধিগণ ১ নভেম্বরের সুধী সমাবেশ সফল করতে নিজ নিজ শাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ঝিনাইদহ জেলা জমঈয়তের সাংগঠনিক তৎপরতা
বিগত ১০ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব হলিধানী কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে শাখা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা জমঈয়তের সভাপতি মুহা. নাজিমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে ইলাকা জমঈয়তের সেক্রেটারি মুহা. ইব্রাহীমের উপস্থাপনায় মুহা. শহিদুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, ঝিনাইদহ জেলা জমঈয়তের সভাপতি জনাব মুহা. আব্দুল জলিল খান, সহ-সভাপতি মুহা. ইয়াকুব আলী ও অধ্যাপক মিকাইল ইসলাম, জেলা জমঈয়তের সেক্রেটারি মুহা. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহা. খালেদ হাসান, ঝিনাইদহ জেলা জমঈয়তের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও ঝিনাইদহ রাফসান টাওয়ারের মালিক মুহা. আক্তারুজ্জামান, হলিধানী ইলাকা জমঈয়তের সভাপতি মুহা. রেজাউল ইসলাম, শাখা জমঈয়তের কোষাধ্যক্ষ মুহা. আসাদুজ্জামান ও হলিধানী কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের কোষাধ্যক্ষ মুহা. মোনাওয়ার প্রমুখ। ঝিনাইদহ জেলা জমঈয়তের সভাপতি “তাক্বওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় ও বর্জনীয়” বিষয় শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন। বাদ সালাতুল ‘ইশা জেলা জমঈয়তের সভাপতির সমাপনী বক্তব্য ও দু‘আর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য1